সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

 

 

মশিউর রহমান স্টাফরির্পোটার: মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়। সে সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করত বলে পারিবারিক সূত্র জানায়। নিহত আশরাফুল ইসলাম পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়,  গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শহরের এলাকার মাছ বাজারের নিকটে দুর্বৃত্তরা পলাশকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকার একটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করে। রোববার রাতে পলাশকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়।

নিহত পলাশের মামা শ্বশুর শফি জানায়, ঘটনার দিন সন্ধ্যার পলাশ বেউথা ব্রিজের নিচে একাকী বসে চটপটি খাচ্ছিল। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ডেকে মাছ বাজারে নিয়ে যায়। সেখানে তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, এ বিষয়ে হত্যা মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!