সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন

 

মশিউর রহমান স্টাফরির্পোটার:

ময়লার ভাগাড়ে পরিণত হওয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র খালটি অবশেষে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক সানজিদা জেসমিন বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এখনই সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা যেভাবে মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা করেছি তেমনি ভাবে দেশটাকে নিজের মনে করে ঐক্যবদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে খালের ময়লা শ্রেণীকরণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণের কর্মসূচি অচিরেই হাতে নেওয়া হবে।

তিনি মানিকগঞ্জ জেলাকে একটি স্বপ্নের জেলায় পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিডি ক্লিনের মানিকগঞ্জের উপ সমন্বয়কারী শাকিল আহমেদ, সদস্য সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিবেশ ভিত্তিক বেসরকারি সংস্থা  বিডি ক্লিন কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!