সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

 

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

”মাদক এবং মানবপাচার থেকে দূরে থাকি- সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের শিরখড়া বাজারে
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে: আইন শৃঙ্খলা মাদক এবং মানবপাচার বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে শিরখাড়া বাজারে
কেজি স্কুল মাঠে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্বে করেন
শিরখাড়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান আজম খান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম
বক্তারা বলেন, মাদকের ভয়ানক থাবা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি। এর থেকে উত্তরণে সমাজের সর্বস্তরে মানুষকে এগিয়ে আসতে হবে। ‌ বর্তমানে মাদকের মতোই ভয়াবহ আকার ধারণ করেছে পাশাপাশি মানবপাচার চক্রের মহামারী আকার ধারণ করেছে।

বক্তারা আরো বলেন, বর্তমানে যুবকদদের পাশাপাশি তরুণ কিশোররাও মাদক আসক্তিতে বেশি ঝুঁকে পড়তে দেখা যায়
তাই মাদক, মানবপাচার, ইভটিজিং , বালু দস্যু কিশোর গ্যাং থেকে বিরত থাকি দেশকে রক্ষা করি
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবলু শেখ, ইউপি সদস্য সজিব খন্দকার ইউপি সদস্য বিল্লাল মেম্বার, রাজা মাতুব্বর, নূর হোসেন গাছি, শাজাহান শেখ, সাংবাদিক আল মামুন, সাংবাদিক সোহেল শিকদার পুলিশ অফিসার মোঃ হাসান, পুলিশ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন,
ইউপি সদস্য সোহাগসহ প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!