সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মহা অষ্টমীর দিনে মণিরামপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মুছা ও তপতি রাণী

মহা অষ্টমীর দিনে মণিরামপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মুছা ও তপতি রাণী

 

উত্তম চক্রবর্তী,মণিরামপুর : মহা অষ্টমীর দিনে যশোরের মণিরামপুর উপজেলার মশিয়াহাটি সার্বজনীন পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ মুছা ও তপতি রাণী। তপতি রাণী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মৃনাল কান্তির স্ত্রী। শুক্রবার (১১ অক্টোবর)  বিকালে মশিহাটি সার্বজনীন পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এড. মজিবর রহমান, মো. আব্দুস সাত্তার, ডা. আলতাপ হোসেন, মো. শওকত আলী, রিপন হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন সহ স্থানী বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পূজামন্ডপ পরিদর্শনকালে তপতি রাণী বলেন- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছি। তাই এই উৎসব সার্বজনীন।
বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ মুছা বলেন- বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। পূজামন্ডপ পরিদর্শনকালে তপতি রাণী ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!