সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ময়মনসিংহে অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার” উদ্বোধন করলেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহে অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার” উদ্বোধন করলেন রেঞ্জ ডিআইজি

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহে স্থাপিত অত্যাধুনিক ‘রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’-এর শুভ উদ্বোধন করেন অত্র রেঞ্জের সুযোগ্য ডিআইজি ড. মো: আশরাফুর রহমান । ১৬ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

পরবর্তীতে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় ডিআইজি মহোদয় রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে স্থাপিত অপস মনিটরিং ইউনিট, মিডিয়া সেন্টার, আইসিটি ইউনিট এবং রেঞ্জ কন্ট্রোলের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় ডিআইজি বলেন অত্র রেঞ্জের ৩৬ টি থানার কার্যক্রম সিসি ক্যামেরা ও বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার হতে মনিটর করা হবে। ফলে জনগণের কাঙ্ক্ষিত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে থানাগুলোর কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ জহিরুল ইসলাম বিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), মেসবাহ উদ্দিন ; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!