উত্তম চক্রবর্তী,মনণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ
দলের মধ্যে থেকে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট, দখলবাজী কারীদের কোনো জায়গা নেই। সে যে পদের বা যার লোক হোক না কেন তাদের ক্ষমা করা হবে না।
যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র অন্যতম নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছা এ কথা বলেন। মুছা বলেন- দেশে বর্তমান সরকার সংস্কার কাজ করছেন।
আমরা ও সংস্কার চাই তবে নুন্যতম সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি সুষ্টু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কারণ সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলন করেছে।
২১ মার্চ শুক্রবার বিকালে নেংগুড়াহাট দারুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান শাহীনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, বিএনপি নেতা কফিল উদ্দিন আহমেদ, আব্দুল মোতালেব গাজী, আহসান হাবিব রিপন, বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব হুমায়ুন কবীর, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জমশেদ আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, যুবদল নেতা রবিউল ইসলাম, মতিয়ার রহমান, মিন্টু হোসেন সাদ্দাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, সাবেক ছাত্রনেতা অলিয়ার রহমান, যুবনেতা আসাদ, আব্বাস উদ্দিন, রবিউল, রাশেদ প্রমুখ। এ সময় আরো উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।