সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মধ্যরাতে রণক্ষেত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে রণক্ষেত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিকৃবি প্রতিনিধি

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাস। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সড়ক বরাবর অবস্থান নেন।

জানা যায়, কৃষি গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলেছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উসকানিমূলক আচরণ করলে মারামারির সূত্রপাত ঘটে। পরে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এতে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও পুরোপুরি থামাতে পারেনি।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে যাওয়ায় তাৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারছি না।

এদিকে, ঘটনার জেরে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সড়ক বরাবর অবস্থান নেন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!