ক্ষমতার জাহির দেখাতে যেয়ে মনগড়া অভিযোগ তুলে যশোরের মণিরামপুর উপজেলার মুক্তারপুর গোয়লবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর নিয়মিত ছাত্র শোয়েব পারভেজকে বহিস্কার করলেন প্রধান শিক্ষক।
এ ঘটনায় ছাত্র/ছাত্র, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের জম্ম নিয়েছে। এদিকে বিষয়টি উল্লেখ করে ওই ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অহেতুক ছাত্রকে বহিস্কার করায় বুধবার সকাল ১১টার দিকে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র কুন্ডুকে বহিস্কারের দাবিতে মানব বন্ধন করেছে ছাত্র/ছাত্রী ও স্থানীয়রা। মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্থানীয়দের মধ্যে উল্লেখ যোগ্য- শিয়াব পারভেজ, রিয়াজ উদ্দীন, আশরাফুলসহ আরে অনেকেই।
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সুত্রে জানা যায়- ১৭ ফেব্রুয়ারী সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় ১০ম শ্রেণির ছাত্র শোয়েব পারভেজ (রোল-২) অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে যেয়ে ক্লাস রুটিন চাই। তখন প্রধান শিক্ষক বলে ক্লাস রুটিন এখনও ঠিক করা হয়নি। তখন ছাত্র বলে স্যার অন্য সব প্রতিষ্ঠানে রুটিন দিয়েছে। এমন কথা বলায় প্রধান শিক্ষক ওই ছাত্রের উপর রেগে যায় এবং অনিয়মভাবে ছাত্রকে বহিস্কার করেন। এ বিষয়ে ছাত্র শোয়েব পারভেজ জানাই- প্রধান শিক্ষক কোনবার সময়মত রুটিন দেননি এবার ও তাই করলেন। আশে পাশে সব বিদ্যালয় ক্লাস রুটিন দিয়ে দিয়েছে তাহোলে আমাদের বিদ্যালয় তো কোনো নিয়ম নাই।
এ কথা বলাই প্রধান শিক্ষক, তখন বলে চলে যাও কালকে দিবো। তখন আমি নিজের ক্লাস রুমে চলে আসি। পরে প্রধান শিক্ষকের মনোপুত ৩ জন স্টাপ মিটিং এ বসেন। কিছুক্ষন পরে আমাকে অফিস রুমে ডাকা হয় এবং বিষয়টি আমার কাছ থেকে শুনে ক্লাসে পাঠিয়ে দেয়। যেখানে অন্য শিক্ষকরা ছিলেন না। পরে নোটিশ মারফত জানতে পারলাম আমাকে স্কুল থেকে বহিস্কার করেছে।
কথা হয় ছাত্র অভিভাবক নজরুল ইসলাম এর সাথে তিনি বলেন- একজন ছাত্র অন্যায় করতে পারে। সে বিষয়ে প্রথমে ওই ছাত্রের অভিভাবককে জানাতে হয়। এর পর কমিটি মিটিং করতে হয়। সেদিকে না যেয়ে প্রধান শিক্ষক ইচ্ছা মাফিক একজন ছাত্রকে বহিস্কার করবে এটা মেনে নেওয়া যায়না। যার কারনে আমি ওই র্দূনীতিবাজ প্রধান শিক্ষকের বহিস্কারের দাবী করছি।
বিষয়টি নিয়ে কথা হয় শিক্ষক মোশারফ হোসেন এর সাথে তিনি বলেন আমি বার বলেছি শোয়েবকে বহিস্কার করা যাবেনা কিন্তু প্রধান শিক্ষক সেটি শোনেনি। তাকে বহিস্কার করে ক্লাসে ক্লাসে নোটিশ দিয়েছে। প্রধান শিক্ষকের কাছে তার ব্যবহিত মোবাইল ফোনে কল করে জানতে চাইলে বহিস্কারের বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। বরং বার বার তাঁহার দেখা করার কথা বলছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না নিকট জানতে চাইলে তিনি বলেন- আমি বিষয়টি জানিনা, আপনার কাছ থেকে জানলাম অভিযোগ দিয়েছে। আজ ভাক ফাইল দেখেনি কাল দেখে অভিযোগটি পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।