সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ

ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ 

জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আজ ভোরের সূর্য ওঠার সাথে সাথেই দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েন। তিনি মুন্সিগঞ্জ-২ আসনের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

ভোর সকালে কলমা শরিফা বাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণাধীন দুই তলা নতুন ভবনের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এরপর তিনি যান কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকায়, যেখানে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ধসে পড়েছে। স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে তিনি জানান,

“আমরা বর্তমানে সরকারে নেই, তবে এই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই ব্রিজসহ এলাকার অন্যান্য ভাঙাচোরা রাস্তার দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ লৌহজং এবং টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি জনসেবার এমন বাস্তব উদ্যোগই জনগণের আস্থা ফিরিয়ে আনে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!