সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ।

ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তি করায় ও বিজেপী নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ অক্টোবর সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার নিমতলা এলাকার কেয়াইন ইউনিয়নের সর্বস্তরের মুসলীম জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয় ৩শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা। মানববন্ধন শেষে নিমতলা শিকদার মার্কেটের সামন থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জামিয়াতি ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওবায়দুল হক, নিমতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, সিরাজদিখান বাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি নূরে আলম সিদ্দিকী, দারুল হিকমা রাজদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইউনুস আল-সরিফসহ ওলামা একরাম গন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!