সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
বেলতলীর ঝোপঝাড় থেকে ২টা শর্টগানসহ গুলি উদ্ধার 

বেলতলীর ঝোপঝাড় থেকে ২টা শর্টগানসহ গুলি উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি 

:মুন্সীগঞ্জের গজারিয়ার পাশ্ববর্তী চাঁদপুর জেলার মতলব(উ:)বেলতলীতে এলাকায় “র‌্যাব-১১ এর অভিযানে ০২টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

 

র‍্যাব-১১ সূত্রে জানা যায়,সোমবার(৬জুন) রাত ১:৪৫ঘটিকায় র‍্যাব ১১,সিপিএসসি এর আভিযানিক দল টহলরত অবস্থায় সংবাদ পান যে, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের  মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে।  টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ০২ টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় ।

 

র‍্যাব-১১ আরও জানায়,অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

 

উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

এ বিষয়ে মতলব(উ)থানার অফিসার ইনচার্জ মো:কামরুল হাসান বলেন,র‍্যাবের উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে,বেলতলীর নয়াকান্দী এলাকায় ঝোপঝাড় থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। 

 

উল্লেখ্য বেলতলী বাজার এলাকাটি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ডাকাত কবলিত প্রত্যন্ত শিমুলিয়া,বালুয়াকান্দী,জামালপুর গ্রামের মানুষ দৈনন্দিন চাহিদা পূরণ করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!