সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বীরতারায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এখন কৃষক দলের সাধারণ সম্পাদক

বীরতারায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এখন কৃষক দলের সাধারণ সম্পাদক

বীরতারায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এখন কৃষক দলের সাধারণ সম্পাদক

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

শ্রীনগরে বীরতারায় এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে।যানাযায় গত ৫ ডিসেম্বর সংগঠনটির প্যাডে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃশাহআলম ও সদস্য সচিব অরুন এ-র সাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়,সেখানে মিনার হোসেন কে সভাপতি ও ফারুক হোসেন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি করা হয়।অভিযোগ রয়েছে মোঃফারুক হোসেন ৭নংওয়ার্ড আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।একজন আওয়ামী লীগ নেতাকে জাতীয়তাবাদী দলের এমন গুরুত্বপূর্ণ পদে প্রবেশ করানোয় বিভিন্ন মহলে চলছে সমালোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বি এন পি সমর্থক বলেন কৃষক দলের মতো এমন একটি দলে একজন আওয়ামী লীগ নেতাকে প্রবেশ করানো আসলেই বেমানান,সংগঠন চালানোর মতো কি দলীয় লোক নেই?

এবিষয়ে ফারুক হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় টি অস্বীকার করে বলেন
পূর্বে আমি অন্যকোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না এটি মিথ্যা।

এ বিষয়ে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন ওনি কমিটিতে ছিল ইদ্রিস ওনার নাম দিছিল।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির এক নেতা বলেন এই ফারুক ওয়ার্ড কমিটিতে ছিল আমার কমিটির আগে ওনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।এখন কেউ দল পরিবর্তন করা না করা তাদের ব্যাপার।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃশাহ আলম বলেন জদি এমন হয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে আওয়ামী লীগের কোন লোক আমাদের সংগঠনে জায়গা নেই।

সাধারণ সম্পাদক অরুন বলেন,থানা বি এন পির নির্দেশনা মেনে ইউনিয়ন কমিটির সাথে সমন্বয় করে দেয়া হয়েছে।এমন থাকলে ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!