সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল

বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীদের ঢল

মোল্লা মোহাম্মদ শাহীন,ষ্টাফ রিপোর্টার

লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত ৮ টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা ত্যাগ করেন।

বেগম জিয়ার গাড়ির সঙ্গে অনন্ত ৫ শতাধিক গাড়ি এবং সহস্রাধিক মোটরসাইকেল আছে। এসব পরিবহনে দলীয় সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।

এদিকে বেগম জিয়ার লন্ডনযাত্রা ঘিরে বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

নেতাকর্মীদের প্রধান সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়ে ফুটপাথে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। মূলত এই কারণে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।

রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দেবেন।

নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার রওনক জাহান জানান, ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, বিমানবন্দরকেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল এভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র‌্যাবও।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!