সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

উত্তম চক্রবর্তী,যশোরঃ

 

যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ২১ রমজান রাজগঞ্জ প্রেসক্লাবের সামনের এবি প্লাজার নিচের তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ মোঃ কফিল উদ্দিন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হুমায়ন কবির, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, সহকারী অধ্যাপক গাজী আমিনুর রহমান সাগর, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মশিয়ার রহমান, প্রেসক্লাবের দাতা সদস্য শরিফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সাউথ হোসেন, মুজিবর রহমান, মিন্টু হোসেন সাদ্দাম, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, নিউজবিডি জার্নালিস্ট টোয়েন্টিফোরের প্রকাশক মোঃ মোশারফ হোসেন, সম্পাদক রাকিব রাফসান, ডাঃ তুহিনুর রহমান, ব্যবসায়ী আশরাফ হোসেন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, যুব প্রত্যয় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ আমিনুর রহমান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!