সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিপ্লবের শাস্তি নিশ্চিতের দাবিতে শহরে যুবদল-ছাত্রদলের মিছিল

বিপ্লবের শাস্তি নিশ্চিতের দাবিতে শহরে যুবদল-ছাত্রদলের মিছিল

 

নিজস্ব প্রতিনিধি

গত বছরের ৪ আগস্ট ‍মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবীর আন্দোলন চলাকালীন সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহতের ঘটনায় দায়েরকৃত পৃথক মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

গতকাল ৩০ শে জুন রোজ সোমবার সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয় মিছিলটি। জেলা যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলটি শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম।

নেতাকর্মীরা এসময় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং হত্যা মামলায় তার যথাযথ শাস্তির দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, হরগঙ্গা কলেজ ছাত্রদল নেতা শামসুল ইসলাম হীরা ও সাবেক ছাত্রদল নেতা সায়ের আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত; গত বছরের ৪ আগস্ট ‍মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলন চলাকালীন সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এসময় পুলিশও আন্দোলনকারীদের দমাতে গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ওরফে ডিপজল ও সজল মোল্লা। এছাড়া ঢাকার যাত্রাবাড়িতে নিহত হন মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিক চৌধুরী।

এসব ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামি করা হয় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বিপ্লব গত ২২ জুন ঢাকার মণিপুরী পাড়া এলাকায় গ্রেপ্তার হন। পরে তাকে রাখা হয় কেরাণীগঞ্জ কারাগারে। সেখান থেকে সোমবার দুপুরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয় তাকে। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে বিপ্লবকে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!