সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিদ্যুতের দাবিতে দুইশ পরিবারের সংবাদ সম্মেলন

বিদ্যুতের দাবিতে দুইশ পরিবারের সংবাদ সম্মেলন

 

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক জৈয়রকাটায় এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আব্দুল আলীর ঘোনা জামে মসজিদের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই এলাকার দুইশ পরিবার।
আব্দুল আলীর ঘোনা জামে মসজিদের খতিব মাওলানা আনছারুল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দাবি দাওয়া তুলে ধরেন স্থানীয় বাসিন্দা সেলিম উল্লাহ। তিনি বলেন, এই এলাকার মানুষ এখন বিদ্যুৎ সংযোগের বাইরে। এমনকি এলাকার একমাত্র জামে মসজিদেও সংযোগ দেওয়া হয়নি। বিদ্যুতের অভাবে এই ডিজিটাল যুগ এসেও পিছিয়ে পড়ছে সাধারণ শিক্ষার্থী ও কোমলমতি শিশুরা।

সংবাদ সম্মেলন এলাকাবাসীর পক্ষ থেকে ছিলেন আব্দুল খালেক, শওকত, জাফর আলম, শাসকেরা বেগম, নুরুল নাহার প্রমুখ। তারা বলেন, বঙ্গোপসাগর ঘেঁষা মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন থেকে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। অথচ এই দ্বীপের মানুষ সামান্য বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। মহেশখালী পল্লী বিদ্যুৎকেন্দ্র থাকলেও সেখান থেকে অল্পসংখ্যক মানুষ সেবা পাচ্ছেন। সেটাও রাতে মাত্র ছয় ঘণ্টার জন্য।

মহেশখালী পল্লী বিদুৎকেন্দ্রের ডিজিএম নাজমুল হাসান জানান, এলাকাটিতে খতিয়ানভুক্ত ও সরকারি খাস জমির বিষয়ে বন বিভাগের আপত্তি থাকায় সংযোগ দেওয়া হয়নি। কাগজপত্র পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!