সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছার জন্মদিন পালন করলো রাজগঞ্জ যুবদল

বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছার জন্মদিন পালন করলো রাজগঞ্জ যুবদল

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর):

যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ মুছা’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন যুবদল নেতা ইউপি সদস্য রবিউল ইসলাম ও যুবদল নেতা মাহাবুর রহমান। আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে বিএনপি নেতা কফিল উদ্দিন আহমেদ, মাহাবুর রহমান, মতলব গাজী, বিএনপি নেতা আমেরিকান প্রবাসী আফসার আলী, বিএনপি নেতা শাহেদুজ্জামান পুতুল, ব্যবসায়ী জহির সরদার, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আলাউদ্দিন, মাস্টার আব্দুল জলিল, মাস্টার মোহাম্মদ আহাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ূন আহমেদ, যুবদল নেতা রিপন বিশ্বাস, সেলিম রেজা মুন্না, রিপন হোসেন, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, শরিফুল ইসলাম, লিটন হোসেন, ছাত্রদল নেতা ইকরামুল হোসেন, ফিরোজ, স্বচ্ছ সহ বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুবদল নেতা ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, দীর্ঘ আন্দোলন এবং অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত নয়া এই স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং আইনের শাসনের পথ বেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানতে সুসংহত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!