সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে জেলা অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জের শোক প্রকাশ

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে জেলা অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি 

বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার মৃত্যুতে জেলা অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জের শোক প্রকাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জেলা অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে (১৬ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জের নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মিজানুর রহমান সিনহা ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা। দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!