সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ’লীগ নেতা আটক

বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ’লীগ নেতা আটক

 

মশিউর রহমান স্টাফরির্পোটার:
মানিকগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালামকে (টিন সালাম) গ্রেফতার করেছে পুলিশ।

গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সোমবার মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পোড়রা এলাকায় তার নিজ বাসভবন আশা টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ পৌর শাখার আহবায়ক ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাত দুষ্কৃতিকারীর  বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। এ মামলায় এজাহার নামীয় আসামি আব্দুস সালাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনায় আসামীরা গত ৪ আগষ্ট পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এসময় বিএনপি অফিস এবং অফিসের পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। এ ঘটনায় অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের কারা মামলায় আব্দুস সালাম এজাহারভুক্ত ৭২ নম্বর আসামী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ মামলায় আসামী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ২৪১ জন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!