সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বাগেরহাটের রামপালে দুস্তদের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের কম্বল বিতরণ

বাগেরহাটের রামপালে দুস্তদের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের কম্বল বিতরণ

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দুস্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাট বাসস্টান্ড চত্তরে উপজেলার উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আ. সত্তার মোল্লার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। প্রধান অথিতি কৃষিবিদ শামীম জানান, বিত্তবানদের সম্পদে দুস্তদের হক রয়েছে। সমাজের বিত্তবানের এগিয়ে এলে বাংলাদেশকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে ৩১দফার নির্দেশনা রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে। তাবেদারী সাবেক সরকার দেশকে ফোকলা করে দিয়ে সকল কনিস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আমরা তারেক রহমানের নির্দেশনায় সকল ভেদাভেদ ভুলে রাষ্ট্র মেরামতের কাজ এগিয়ে নিচ্ছি। আপনারা সাথে থাকলে আমরা অবশ্যই সফলকাম হবো ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া সমর্থন কামনা করেন।

সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, সদস্য লাভলু ফকির, সদস্য গোপিনাথ ঘোষ , ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, উপজেলা যুবদল নেতা লায়ন এস, এম মহসিন হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম মুন্সি, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা হাওলাদার। সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহসভাপতি ইসমাইল মোল্লা খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, সদস্য আশিকুজ্জামান সুমন। এসম উপস্থিত ছিলেন যুবদল নেতা তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ, মুজাহিদ শেখ, সাব্বির হাসান পাপ্পু, জুয়েল আকুঞ্জি প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!