সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বাউফলে ৫ মন মা ইলিশ সহ স্পীড বোট জব্দ, আটক ৯ জেলে

বাউফলে ৫ মন মা ইলিশ সহ স্পীড বোট জব্দ, আটক ৯ জেলে

 

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চ ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ মন মা ইলিশ ও ১ টি স্পীড বোড জব্দ করা হয়েছে।

বাউফল মৎস্য দপ্তর থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল মৎস্য দপ্তর জানতে পারেন যে চন্দ্রদ্বীপ থেকে স্পীড বোটের মাধ্যমে ড্রাইভার নান্নু অজ্ঞাত নামা লোকের ৫ মন মা ইলিশ এনে কালাইয়া মেঘনা বরফ কলের সামনে দিয়ে অটোগাড়িতে লোট করে রাতের আধারে নিরাপদ সড়ক দিয়ে নিরাপদ স্থানে ছেড়ে যাবে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বাউফল মৎস্য দপ্তরের সোহেল, আকাশ, রুহুল আমিন ও সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন সহ আরও একজন সাংবাদিক ওই মেঘনা বরফ কলের নিরাপদ সড়কের আড়ালে অবস্থান নেন। এমন সময় মা ইলিশ ভর্তি অটোগাড়িতে করে অবস্থান নেওয়া সড়ক দিয়ে নিরাপদে চলে যাওয়া মুহূর্তে সড়কের ওপর থেকে মা ইলিশ গুলো আটক করা হয়। এসময় মা ইলিশ গুলো আটক করা গেলেও কাউকে আটক করা যায়নি। পরে সাথে সাথে সিনিয়র মৎস্য কর্মকতা মোঃ সাইফুল ইসলাম ও মেরিন ফিশারিস তরিকুল ইসলাম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার প্রতীক কুমার কুন্ডু এসে মা ইলিশ গুলো ও স্পীড বোট জব্দ করেন। এবং ততক্ষণাত মা ইলিশ গুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানা সহ গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।

এদিকে একই রাতে যৌথ অভিযানে ধুলিয়া পয়েন্ট থেকে ৩ টি নৌকা থেকে ৯ জন জেলেকে আটক করেন উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ টিম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মোঃ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া লঞ্চ ঘাট থেকে ৫ মন মা ইলিশ ও ১ টি স্পীড বোড জব্দ করা হয়। পরে মা ইলিশ গুলো বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়। এছাড়াও ৯ জেলেকে ৩ সপ্তাহর মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। (১৮/১০/২০২৪)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!