সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বাউফলে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাউফলে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

 

এম জাফরান হারুন, পটুয়াখালী:

: পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কালাইয়া ইউনিয়ন শাখার নেতাকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ই অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ পরিচিতি সভা চলে। এসময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল হক নুরুর বাবা মোঃ ইদ্রিস হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম রোম্মান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাউফল উপজেলা আহবায়ক মোঃ পারভেজ হাওলাদার, সদস্য সচিব মোঃ হাসান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ প্রমূখ।

আয়োজক হিসেবে ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কালাইয়া ইউনিয়ন শাখার আহবায়ক মুহাম্মদ শাহিন, সদস্য সচিব মোঃ রাকিব হোসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ শাকিল আহমেদ। (১৮/১০/২০২৪)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!