নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও বগুড়ার কৃতি সন্তান জনাব আরাফাতুর রহমান আপেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গত ২৫ জুলাই ২০২৬ রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এম. গিয়াস উদ্দিন খোকনের নেতৃত্বে নেতৃবৃন্দ আরাফাতুর রহমান আপেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জিসপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন, সহ-সভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতন (জিএস), যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরাফাতুর রহমান আপেলের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।