সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বলৎকারে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

বলৎকারে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বলৎকারে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সোনারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মাজেদ শেখ (১৪) পশ্চিম সোনারং গ্রামের আনোয়ার শেখের ছেলে এবং খিলপাড়া সুন্নাতুন মদিনা মাদ্রাসার কিতাবখানার ছাত্র। অভিযুক্ত শিক্ষক হাফেজ লোকমান হোসেন (৩০) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষক লোকমান হোসেন ভিকটিমকে নিজের কক্ষে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রটি যেতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছিলেন।

 

টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!