সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বন্যার্ত মানুষের পাশে মোংলা বন্দর কর্তৃপক্ষ

বন্যার্ত মানুষের পাশে মোংলা বন্দর কর্তৃপক্ষ

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

দিন যত গড়াচ্ছে ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আশ্রয়কেন্দ্র গুলোতে প্রতিনিয়ত ভিড় করছেন পানিবন্দি মানুষ। এসব লোকজনকে খাদ্য সহায়তা দিতে এগিয়ে এসেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। ফেনী ও পাইকগাছা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাণ সামগ্রী বিতরণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২৬ আগষ্ট) ফেনী ও পাইকগাছা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগীতা এবং ওই এলাকার ১২শ পরিবারের পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মোংলা বন্দরের পক্ষ থেকে ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিলো, চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান সহ বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। আমরা শুধু চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যাবসায়ী প্রতিষ্ঠান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!