সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর ফেরেনি; তিনদিন পর মেঘনা থেকে মরদেহ উদ্ধার।

বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর ফেরেনি; তিনদিন পর মেঘনা থেকে মরদেহ উদ্ধার।

গজারিয়া ( মুন্সীগঞ্জ)  প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের তিনদিন পর রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদির কাজীপুরা এলাকার নদী থেকে লাশটি পাওয়া যায়।

 

নিহত উমায়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের মুক্তার গাজীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু ফোন করে তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

রোববার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গজারিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

নিহতের মা অভিযোগ করে বলেন, ছেলেকে ডেকে নেওয়ার পর থেকে ওই দুই বন্ধু পলাতক রয়েছে। তিনি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!