সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বগুড়ায় ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণ, ৪ জন নিহত

বগুড়ায় ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণ, ৪ জন নিহত

 

বগুড়া প্রতিবেদকঃ

বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের রিজার্ভ ট্যাংকার মেরামত করার সময় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ভবানীপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল, মো. মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের রিজার্ভ ট্যাংকার মেরামতে শ্রমিকরা করছিলেন। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি হঠাৎ তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন গণমাধ্যমকে বলেন, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!