সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ 

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ 

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গীবাড়ীর সর্বস্তরের মুসলিম উম্মাহর আয়োজনে শুক্রবার বাদ জুমআ বেশনাল চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বক্তারা।

এছাড়াও যে সমস্থ দোকানে ইসরায়েলি পন্য বিক্রি হবে সেই দোকান থেকে কেনাকাটা বন্ধের জন্য এলাকাবাসী কে অনুরোধ করেন বক্তারা। সমাবেশ শেষে নিরিহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা কামারখাড়া, হযরত মাওলানা মুফতী ইসমাইল সাহেব শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া সেরাজাবাদ মাদরাসা, মুফতি ইমদাদুল হক আরেফী ইমাম ও খতিব দিঘীরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আমিনুল ইসলাম মুহতামিম বেশনাল মদিনাতুল উলুম মাদ্রাসা, হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব ইমাম ও খতিব বাঘিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব ইমাম ও খতিব কামারখারা কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ও অত্র অঞ্চলের সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!