সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ফরিদপুরে মদ পানে রাজেন্দ্র কলেজের দুই ছাত্রীর মৃত্যু

ফরিদপুরে মদ পানে রাজেন্দ্র কলেজের দুই ছাত্রীর মৃত্যু

 

সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার, ফরিদপুর

ফরিদপুরে মদপানে বিষক্রিয়ায় দুই
কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার সকালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো— অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৬)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়াডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে। রত্না পড়ালেখার পাশাপাশি শহরের একটি ক্যাফেটেরিয়া পার্টটাইম চাকরি করত।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত।

তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা জানান, শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে তারা। তাদের অবস্থা ক্রমশ অবনতি ঘটলে মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, ‘শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হয। তারপরে রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের খালা বিথি তাদের প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুজনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে।’

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!