পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের দপ্তর সম্পাদক মোঃ পলাশ আহমেদ বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রত্যাশা করেন।