সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২-এর মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে পদ্মাসেতুর ওপর থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা। ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর জেলার কোতয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) এবং একই এলাকার মো. শরিফুল ইসলাম (২৪)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত স্কাফ সিরাপ, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!