মুন্সীগঞ্জের পঞ্চসারের মালিপাথর গোলাপ রায়ের দিঘীরপাড়ে জমি সংক্রান্ত জেরে হামলার মূল ঘটনাকে আড়াল করতে হামলাকারি সফিউদ্দিন স্থানীয় সাবেক মেম্বার,ব্যবসায়ী সমাজ সেবক মো: মুক্তারের হোসেনকে নিয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ সহ বেশ কয়েকটি অনলাইনে এই ঘটনার হামলাকারী সফিউদ্দিন সামাজিক ভাবে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মুক্তার হোসেন কে হেয় ও সম্মান বিনষ্ট করতে তার ও তার ভাই দিদার হোসেনের নাম মিথ্যা ভাবে জড়ানোর প্রতিবাদ জানান মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: মুক্তার হোসেন।
এ দিকে এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল মাদবর বাদী হয়ে সফিউদ্দিন সহ ৭- ৮ জনকে আসামী করে মুন্সীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এই ঘটনায় আহত চারজন মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে। যার মামলা নং ২২, তারিখ ১০ মে ২০২৫। মো: মুক্তার হোসেন ও তার ভাই দিদারের নামে মিথ্যা তথ্য ও ও অপপ্রচার করায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।