সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

গত ০৮ অক্টোবর নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর বুড়িতিস্তা জলাশয়ের অবৈধ দখলদারের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর/২৪) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রংপুর কেন্দ্রের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যপি মানববন্ধন করেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলীসহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের রংপুর পানি উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর সর্কেল-১ আহসান হাবীব, রংপুর সর্কেল-২ মিজানুর রহমান, ঠাকুরগাঁও সার্কেলের প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, নীলফামারী বাপাউবো এর নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান।

তারা বলেন,“তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনবার্সন ও সম্প্রসারণ” প্রকল্পের আওতায় বুড়িতিস্তা নদীর ডিমলা ও জলঢাকা এলাকার ১২১৭ একর আয়তনের জলাধারের মধ্যে ১ম ধাপে ৬৬৭ একর জলাধার পুনঃখনন করা হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ হলে জলাধারের পানি ব্যবহার করে ৫হাজার ৫শত একর জমিতে আমন ও বোরো মৌসুমে কৃষককে সেচের পানি সরবরাহ করা সম্ভব হবে। যার ফলে প্রতি বছর প্রায় ২৬ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব যার বাজার মূল্য প্রায় ৭২ কোটি টাকা। এছাড়াও ভূপরিস্থ উর্বর পানি গ্রাভিটি ইরিগেশন পদ্ধতিতে ব্যবহার হওয়ায় প্রতিবছর অতিরিক্ত ফসল উৎপাদন বাবদ ১২ কোটি টাকা, জ্বালানি বাবদ ২.২০ কোটি টাকা এবং সার বাবদ প্রায় ১.৩০ কোটি সহ প্রতি বছর প্রায় ১৫.৫০ কোটি টাকা সাশ্রয় হবে। কিন্তু উক্ত রিজার্ভারের শুকনো জায়গায় অবৈধ অনুপ্রবেশ ও দখলদারের কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

বক্তারা আরও বলেন, বুড়িতিস্তা খননে এরআগে বহুবার আমাদের উপর হামলা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাড়িসহ সরঞ্জাম পুড়িয়ে দিয়েছে। এনিয়ে ৯টি মামলাও হয়েছে। প্রকল্পের কাজ শুরু করতে গত ০৮ অক্টোবর সকালে ডিমলার কেয়ার বাজারে পুনরায় স্থানীয় দখলদারদের সাথে আলোচনায় বসলে তারা অতর্কিতভাবে হামলা শুরু করে। আমরা এর তীব্র নিদ্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধন শেষে আইনবিরোধী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নিয়ে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!