সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি”

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি”

নিজস্ব প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলায়ও শুরু হয়েছে ০৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। উক্ত মেলা উপলক্ষ্যে ২৫ মে রবিবার সকাল ০৯:০০ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে পতাকা ৭১ হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিতে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, সাধারণ নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মহোদয় এবং সভাপতি ছিলেন শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ।

মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত মহোদয় ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন  এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।

“ভূমি মেলা-২০২৫”-এর আনুষ্ঠানিক বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্বোধন পরবর্তী বেলা ১১.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে  কুইজ প্রতিযোগিতা ও জেলা প্রশাসন কর্তৃক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ/সমাজকর্মী/বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ/বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ/সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকগণের অংশগ্রহণে গণশুনানির  আয়োজন করা হয়। সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের কাজ থেকে ভূমি সংক্রান্ত পরামর্শ বা মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও দিনব্যাপী মেলা প্রাঙ্গণে অডিও ও ভিডিও কন্টেন্ট প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত পুস্তিকা ও লিফলেট বিতরণ করা হয়।

ভূমি মেলা-২০২৫ উদযাপনের দ্বিতীয় দিনে (২৬/০৫/২৫) থাকবে ভূমিসেবা স্টল পরিদর্শন, অডিও/ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমিসেবা সংক্রান্ত পুস্তিকা ও  লিফলেট বিতরণ, গণশুনানি, মেলায় অংশগ্রহণকারীর মতামত/পরামর্শ গ্রহণ (পরিদর্শন বইয়ে), ভূমি আড্ডা ও ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান।

ভূমি মেলা-২০২৫ আয়োজনের সমাপনী দিনে (২৭/০৫/২৫) থাকবে জেলা প্রশাসন কর্তৃক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ/সমাজকর্মী/বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ/বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ/সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকগণের অংশগ্রহণে সকাল ৯.০০ টায় *ভূমি সেবা সম্পর্কিত সেমিনার* ও *জনসচেতনতামূলক সভা*, ভূমিসেবা স্টল পরিদর্শন , অডিও/ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমিসেবা সংক্রান্ত পুস্তিকা ও লিফলেট বিতরণ, সমাপনী অনুষ্ঠান।

মেলা চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৭টি স্টলের মধ্যে ০৬টি স্টলে যাবতীয় ভূমি সেবা অর্থ্যাৎ ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হবে। ০১টি স্টলে সাধারণ নাগরিক তথা সেবাগ্রহীতাদের অভিযোগ ও মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

মুন্সীগঞ্জের আরও ৫টি উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!