সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

 

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৬ জুন) ব্যাপক জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির।

 

র‍্যালিটি শিবু মার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের পাশের এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত নালায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

 

অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!