সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নানা মুখী অভিযোগে আবারও সাবেক কেন্দ্রীয় যবুদল নেতা মুজিবুরের বিরুদ্ধে মানববন্ধন

নানা মুখী অভিযোগে আবারও সাবেক কেন্দ্রীয় যবুদল নেতা মুজিবুরের বিরুদ্ধে মানববন্ধন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগের নামে চার গ্রাম থেকে কোটি টাকার উপর অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন করে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় রসুলপুর বাজার হতে উপজেলা পরিষদের প্রধান ফুটক পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে আসে রসুলপুর গ্রামবাসী সহ ইমামপুর ইউনিয়নের ভোক্তভোগী পরিবারের সাধারণ জনগন।

ভুক্তভোগীরা জানান,প্রায় পাঁচ,ছয় বছরের বেশি হয়ে যাচ্ছে আমাদের গ্রাম গুলোতে গ্যাস সংযোগ দিবে বলে প্রতি ঘর থেকে ত্রিশ হাজার,চল্লিশ হাজার,পঞ্চাশ হাজার টাকা করে প্রায় ৪০০ পরিবার থেকে কোটি টাকার উপরে টাকা নিয়ে গ্যাস সংযোগ না দিয়ে টাকা আত্মসাৎ করে এ মুজিবুর রহমান। তাকে শেখ মুজিবুরের প্রেতাত্মা বলেও আঙ্খায়িত করে এলাকাবাসী। এ মানববন্ধনের ৪ বছর আগেও  গ্রামবাসী আন্দোলন মানববন্ধন করেছিল। তখন মুজিবুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে একজনকে মাডার সহ একাধিক ব্যক্তির হাত পা ভেঙে ফেলে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

বর্তমানেও এ নেতার বিরুদ্ধে গ্যাসের টাকা আত্মসাৎ,অবৈধভাবে বালু বিক্রি সহ গায়বি মামলা বানিজ্যের অভিযোগ এনে এলাকাবাসী গত সোমবার ৯ সেপ্টেম্বর ঝাঁড়ু মিছিল সাহ মানববন্ধন করেছে।

বিতর্কিত কেন্দ্রীয় বিএনপির সবেক এ যুবদল নেতার বিরুদ্ধে এক সপ্তাহে দুই মানববন্ধন করে এলাকাবাসী  ও ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল রাজিব,গজারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদুয়ান,রাকিব,হিমেল,সানজিদ সহ রসুলপুর,দৌলতপুর,ইমামপুর,মাথাভাঙা গ্রামের সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!