সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মশিউর রহমান স্টাফরিপোর্টার:

ঢাকার নববাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত শফিকুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমানিকের ছেলে। সে দীর্ঘদিন যাবত নবাবগঞ্জের চুড়াইন এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো বলে জানায় পুলিশ।
এ ঘটনায় শিশুটির চাচী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার দুপুরে বিস্কুট ও খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শফিকুল শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার চাচীর কাছে ধর্ষিত হওয়ার কথা স্বীকার করে। পরে শিশুটির চাচা ও স্থানীয়রা অভিযুক্ত শফিকুলকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো.মমিনুল ইসলাম বলেন, আসামীকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিক্টিম শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!