সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

 

মশিউর রহমান স্টাফরিপোর্টার :

লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১- এর উদ্যোগে ঢাকার নবাবগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর সাবেক গভর্নর ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

সভায় সভাপতিত্ব করেন, লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর ডিস্ট্রিক্ট গভর্ণর প্রকৌশলী মো. সেলিম মিয়া।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর ফাস্ট লেডি শারমিন সেলিম তুলি, কেবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান খায়ের, প্রকৌশলী আকরামুজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার আবু শফিক খন্দকার প্রমুখ।

দিনব্যাপী ৪ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাসুদ হোসাইন, ডা. লুৎফর রহমান, ডা. আবুল হোসেন, ডা. জাহিদুল ইসলাম, ডা. ইব্রাহিম খলিল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!