সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নগরকান্দায় সড়কে ঝড়ল দুই শিক্ষার্থীর প্রান

নগরকান্দায় সড়কে ঝড়ল দুই শিক্ষার্থীর প্রান

 

মশিউর রহমান (ফরিদপুর জেলা) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় সড়কে ঝড়ল দুই কলেজ শিক্ষার্থীর প্রান।
২২ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো: রবিউল শেখের ছেলে তিতাস (১৮) ও তাঁর সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের
ইজাজুল ইসলাম উৎস (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানায়, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । তারা ফাইনাল পরিক্ষা শেষে ৪ টি মোটরসাইকেল যোগে ৮ জন বন্ধুরা একত্রে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে সকালে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অন্যান্য বন্ধুদের সঙ্গে নিহতদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলে একজন ও পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ আনাম জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতদের সহপাঠীরা জানায়, তারা কয়েকজন অন্য বাইকে পেছনে ছিলেন। পথেমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হলো। দুই বন্ধুর এমন মৃত্যুতে আমরা দিশেহারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!