সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
নওগাঁ সাতভাই চাম্পা ও পঞ্চ হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের

নওগাঁ সাতভাই চাম্পা ও পঞ্চ হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁয় দুটি হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এ মামলা করেন। এর আগে সকালে শহরের দয়ালের মোড়-ডিগ্রির মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। অভিযানে পৃথক অপরাধে দয়ালের মোড় এলাকার হোটেল সাত ভাই চাম্পা ও রুবির মোড় এলাকার পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে মামলা নির্দেশ দেন তিনি। এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে চিন্ময় প্রামাণিক বলেন, অভিযান চলাকালীন সময়ে সাত ভাই চাম্পা হোটেলে গেলে ছয় লিটার দুধ নষ্ট অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় গেলে পাঁচ কেজি শুকনা ও এক কেজি নষ্ট কাঁচামরিচ পাওয়া যায়। ফলে সাত ভাই চাম্পার মালিক আমিরুল ইসলাম ও পঞ্চ হোটেলের মালিক মারুফ আহমেদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বলেন, দুপুরে জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক বাদী হয়ে মামলা দুটি করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন বিচারক।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!