সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি শিষাণ ঢাকা থেকে গ্রেপ্তাার

নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি শিষাণ ঢাকা থেকে গ্রেপ্তাার

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার ঘটনায় করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি। রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে নওগাঁ সদর থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে। ঐদিন রাত নয় টার দিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী। ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃত শিষাণকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে। সে ওই মামলার পলাতক আসামি। উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী (নওগাঁ-১ আসনের) সাধন চন্দ্র মজুমদার ও (নওগাঁ-২ আসনের) পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল। এছাড়া নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামি করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামি। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!