সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামি গ্রেপ্তার

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মনসুর রহমান আরও বলেন, গতকাল শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে এ অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!