সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি জমজম ২ ভাই তোহা ও জোহা গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি জমজম ২ ভাই তোহা ও জোহা গ্রেফতার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তোহা এবং জোহা (২৪) নামের আপন দুই জমজ ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত সোমবার রাতে উপজেলার জগদ্দল পূর্ব পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক আসামিরা পাশ্ববর্তী জয়পুরহাট জেলার হরিপুর নামক এলাকার আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গত আগষ্ট মাসের ১৪ তারিখে জমির আইল এর উপরে তাল গাছ রোপণ করেন হরিপুর এলাকার সুলতান আহমেদ নামের এক ব্যক্তি। তার জেরে আসামি তোহা এবং জোহা সুলতান আহমেদকে মাথায় রড দিয়ে আঘাত করে। পরবর্তীতে ১৮ তারিখে আহত অবস্থায় সুলতান আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরী বানু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী তোহা ও জোহাকে ধামইরহাট উপজেলার জগদ্দল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!