সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁর দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে আমান ও রুবেল নামে দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে আমান ও রুবেল নামে দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা দুয়াপাল সীমান্তের ভারেতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টারদিকে ভারতীয় ক্যাদারীপাড়া ক্যাম্পের ৮৮ বিএসএফ সদস্যরা ২৩২(৩এ) নং পিলার থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে দাল্লা নামক স্থান থেকে তাদের আটক করে বলে জানাগেছে।২০-২৫জনের একটি দল গরু নিয়ে আসার পথে ওই দুইজন আটক হয়েছে এবং এসময় বিএসএফ সদস্যরা ২০টি মহিষ আটক করেছে বলে সূত্রটি জানিয়েছে। এসময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলো দুয়ারপাল যুগিডাংগার মৃতু আব্দুল হকের ছেলে আমান (৪০) ও দুয়াপাল গ্রামের মৃতু মহির উদ্দিনের ছেলে রুবেল (৩৫)।অপরদিকে, বিজিবি সদস্যরা ৪টি মহিষ আটক করেছে বলে জানাগেছে। এব্যাপারে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের সুবেদার গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি জানান, দুইজন আটকের কথা শুনেছেন কিন্তু সত্যতা পাননি। তবে তিনি খোঁজখবর নিচ্ছেন। সঠিক হলে উর্দ্ধতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
নওগাঁ#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!