সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁর কোন হিন্দু দেশ থেকে চলে যেতে চায়, তাহলে আমার লাশের উপর দিয়ে যাবে ফজলে হুদা বাবুল

নওগাঁর কোন হিন্দু দেশ থেকে চলে যেতে চায়, তাহলে আমার লাশের উপর দিয়ে যাবে ফজলে হুদা বাবুল

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে সহবস্থান করার লক্ষ্যে সংখ্যা লঘু হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সম্প্রীতি ও শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ কৃষক দল হাতুড় ইউনিয়ন শাখার আয়োজনে গাহলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক দলের হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সভায় প্রধান অথিতির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, রাজনীতি কোন মুসলিম বা হিন্দুদের জন্য আলাদা নয়। রাজনীতি মানুষের জন্য। এ দেশটি স্বাধীন করেছেন মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রীষ্ঠান সকলে মিলে। আমরা সবাই বাঙালি।  তাই সকলের অধিকার সমান। সকলের রাজনীতি করবার অধিকার আছে। আজকে এ সভায় আমি ঘোষণা দিতে চাই। যদি কোন সংখ্যা লঘু হিন্দু ধর্মলম্বী এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠী আদিবাসী রাজনৈতিক কারনে এ দেশ থেকে চলে যেতে চায়। তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তিনি আরো বলেন সামনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। আমার পক্ষ থেকে মহাদেবপুর-বদলগাছীর প্রতিটি মন্দির পাহারায় আমাদের দলীয় নেতাকর্মী উপস্থিত থাকবেন। ধর্ম যার যার,উৎসব সবার। এ উৎসব আমরা সবাই মিলে উপভোগ করবো। এ সময় বক্তব্যে রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ মামুন  বাংলাদেশ পূজা উদযাপন কমিটির হাতুর ইউনিয়ন শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মণ, কৃষক দলের হাতুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ শত শত সনাতন ধর্মালম্বী এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!