সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁয় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন শিপন নামে এক যুবক

নওগাঁয় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন শিপন নামে এক যুবক

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সুলতান ওরফে শিপন নামে এক যুবক। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্ত্রী নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে ভোরে উপজেলার রাইগাঁ গ্রামে শ্বশুরবাড়ি থেকে শিপনের লাশ উদ্ধার করা হয়। নিহত সুলতান ওরফে শিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের বছরখানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়িতে থাকত। মাঝে মাঝে শিপন সেখানে বেড়াতে যেত। অন্যান্য সময়ের মতো রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিপন সেখানে বেড়াতে আসে।খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সোমবার ভোরে শিপন আত্মহত্যা করেছে এমন খবর শিপনের স্ত্রী নাসরিন আমাদের জানায়। মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!