সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিনা লাভের দোকান চালু

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিনা লাভের দোকান চালু

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ‘বিনা লাভের দোকান’ চালু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের ধামইরহাট রোডের মুগ্ধ স্কয়ার সামনে এই অস্থায়ী দোকান পরিচালনা করা হয় আনুষ্ঠানিক- ভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবাগত পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন। এ দোকান চালু করায় ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন। এতে বিভিন্ন ধরণের কাঁচা তরকারি ও মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। দোকান চালুর সাথে সাথেই সাধারণ ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা আফজাল হোসেন বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। আরেক ক্রেতা সারমিন আক্তার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পত্নীতলা উপজেলা শাখার অন্যতম সদস্য মারুফ মোস্তফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘বিনা লাভের দোকান’ চালু করা হয়েছে। ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে আমাদের এই উদ্যোগ
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!