সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ধানের শীষের গণসংযোগে এক আওয়াজ “অগ্নি ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক”

ধানের শীষের গণসংযোগে এক আওয়াজ “অগ্নি ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক”

উত্তম চক্রবর্তী,যশোর প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার সেলিম অগ্নির নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে।

ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন তিনি। বিভিন্ন বয়সী মানুষ আবেগাপ্লুত হয়ে তাকে বুকে টেনে নিচ্ছেন। মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। ধানের শীষ প্রতীকের এই গণসংযোগে সকলেই আওয়াজ তুলছেন “অগ্নি ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক।”

শনিবার সারাদিন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ও ঝাঁপা বাজারসহ এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ ও প্রচারণা চালান যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ ইফতেখার সেলিম অগ্নি। মণিরামপুর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেন তিনি। একটি প্রাইভেটকার এবং শতাধিক মোটর সাইকেলের বহরে কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ চালান অগ্নি। সকলের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন ধানের শীষের শুভেচ্ছা ও পরিচিতিমূলক লিফলেট। যেখানেই যাচ্ছেন, সৃষ্টি হচ্ছে গণজোয়ার। স্থানীয় লোকজন তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছেন।

সততা ও আদর্শের পরীক্ষিত নেতা হিসেবে অগ্নিকে অভিহিত করছেন সকলেই। এ সময় “খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, “তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন,“অগ্নি ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক, “অগ্নি ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়। যেসব এলাকায় যাচ্ছেন, সেখানকার প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করছেন অগ্নি। গণসংযোগে ইফতেখার সেলিম অগ্নি বলেন- সকলের প্রতি অতীতের মতোই সহযোগিতা, সমর্থন, দোয়া ও আশীর্বাদ অব্যাহত রাখার অনুরোধ রেখে তিনিও সকলকে নিরন্তর সুভাশীষ জানান। উল্লেখ্য, মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই ধানের শীষ ও ইফতেখার সেলিম অগ্নির সমর্থনে লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচারমিছিল চলমান রয়েছে।

ছুটছেন তিনি গ্রামের পথে পথে, হাট-বাজারে। যেখানেই যাচ্ছেন, সেখানেই সৃষ্টি হচ্ছে গণজোয়ার। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- মণিরামপুর থানা বিএনপির সদস‍্য মোঃ ফিরোজ হোসেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুস্তম আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোহসিন হোসেন, ভোজগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন হিরু, ভোজগাতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ন কবির, ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল খালেক, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন, যুবদল নেতা মোঃ মজিবর রহমান, ওহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!