মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে “ধলেশ্বরী কলতান (সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন)”-এর ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার বিকেল ৫টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির রিহার্সাল কক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে তোফাজ্জল হোসেন শিহাব সভাপতি এবং মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বাদল শেখ, অর্থ সম্পাদক মো. লিটন, দপ্তর সম্পাদক মো. মঙ্গল মিয়া, প্রচার সম্পাদক বাউল শ্যামল, সাংস্কৃতিক সম্পাদক আবুল বয়াতি এবং কার্যকরী সদস্য সিরাজ বুড়া ও লামিয়া আক্তার।
সভায় সংগঠনের সদস্যরা জানান, ২০২৪ সালে প্রতিষ্ঠিত ধলেশ্বরী কলতান সামাজিক ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সমাজসেবা, মানবিক কার্যক্রম, লোকজ সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।