সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দোহারে যুবককে কুপিয়ে হত্যা

দোহারে যুবককে কুপিয়ে হত্যা

মশিউর রহমান স্টাফরির্পোটার.
ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে নাজমুল হোসেন (২৪) নামের এক যুবককের কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত নাজমুল উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী বেপারীর ছেলে। এ ঘটনায় মিলন নামের একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মিলন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টম্বর) সকাল ৯ টার দিকে বাশতলা বাজারের তারেক খানের দোকানে নাজমুল চা খেতে যান। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক এসে ধারালো ছোরা দিয়ে ঘাড়ে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে বাশতলা খেজুরতলা এলাকার রনি নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রনির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
দোহারের দায়িত্বে থাকা সেনাবহিনীর জেসিও জহিরুল ইসলাম বলেন, পুলিশকে সহায়তার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!